শ্রীলঙ্কার রাজনৈতিক পরিবর্তন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা

পররাষ্ট্র মন্ত্রণালয়
শ্রীলঙ্কার রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কাতে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। তিনি শুক্রবার (২৬ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের নিকটবর্তী প্রতিবেশী হিসেবে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।’

কলম্বোতে হাই ভোল্টেজ রাজনৈতিক নাটকের মতো আজ প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তার প্রধানমন্ত্রী রানিল বিক্রমেসিংহেকে বরখাস্ত করেন। তিনি প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকশেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

রাজাপাকশে এবং সিরিসেনা উভয়ই প্রেসিডেন্ট থাকাকালীন বাংলাদেশ সফর করেছেন। রাজাপাকশে ২০১১ সালে এবং সিরিসেনা ২০১৬ সালে ঢাকা সফর করেন।

শ্রীলঙ্কা এবং বাংলাদেশ উভয়ই সার্ক ও বিসমটেক আঞ্চলিক জোটের সদস্য এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিবিড়।