সূত্র জানিয়েছে, এ সময় সামনে উপস্থিত নেতাদের রাজনীতির অনেক কিছু পজেটিভলি দেখারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সূত্র জানায়, এর আগে সংলাপের উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে লেখা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চিঠি দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে আওয়ামী লীগ সম্মত বলে সাংবাদিকদের জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা জাতীয় ঐক্যফ্রন্টকে জানিয়ে দিতে চাই আওয়ামী লীগ তাদের সঙ্গে সংলাপে বসবে। আর এই সংলাপে আমাদের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।’ সংলাপের দিন, সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের দেওয়া চিঠির বিষয়টি নিয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রধানমন্ত্রী ও সভাপতি শেখ হাসিনা উপস্থিত নেতাদের সঙ্গে আলোচনা করেন।’
আরও পড়ুন: ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করবে আওয়ামী লীগ