রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের বরাত দিয়ে বাসস জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদলের। বৈঠককালে সিইসির সঙ্গে চারজন নির্বাচন কমিশনার থাকবেন।
নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন আহমেদ জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা অবহিত করবো।’ সূত্র: বাসস।