বঙ্গবন্ধু ও জেলহত্যা একই সূত্রে গাঁথা: বিমানমন্ত্রী



আলোচনাসভায় বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালজেলহত্যা বাঙালি জাতির জন্য ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও জেল হত্যাকাণ্ড একই সুত্রে গাঁথা।’শনিবার (৩ নভেম্বর) বিকেলে বালিকা বিদ্যা নিকেতন মাঠ প্রাঙ্গণে জাতীয় চার নেতা স্মরণে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শাহজাহান কামাল বলেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতাবিরোধীরা নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যা করে। বাঙালি জাতিকে পিছিয়ে নিতে এ হত্যাকাণ্ড করা হয়েছে।’
লক্ষ্মীপুর জেলা আওয়ামীলী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এএসএম মাকসুদ কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু।