রাজধানী শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। এ আয়োজন বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে ।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন কথা সাহিত্যিক মঈনুল আহসান সাবের, সাহিত্যিক ও বাংলা ট্রিবিউন এবং ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, কবি ও ঢাকা লিট ফেস্ট পরিচালক সাদাফ সায্ সিদ্দিকী, কবি ও ঢাকা লিট ফেস্ট পরিচালক আহসান আকবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং কবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শামীম রেজা।