বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতি দরিদ্র রোগী কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ নভেম্বর) গণভবনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে অনুদানের এই চেক হস্তান্তর করেন তিনি।
একই সময়ে বাংলাদেশের চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা প্রবীর মিত্র ২৫ লাখ টাকা, অভিনেত্রী বেগম কানিজ ফাতেমা জলিজে ২৫ লাখ টাকা, অভিনেত্রী নতুনকে ২০ লাখ টাকা এবং লোকশিল্পী কুদ্দুস বয়াতিকে ২০ লাখ টাকা হিসেবে মোট ৯০ লাখ টাকার অনুদান দিয়েছেন তিনি। এসব শিল্পী ও তাদের স্বজনরা অনুদানের এসব চেক গ্রহণ করেন।