ভারমুক্ত হলেন দুই সচিব

আব্দুর রউফ তালুকদার ও জি এম সালেহ উদ্দিনসরকার দুই ভারপ্রাপ্ত সচিবকে পূর্ণ সচিব পদে পদোন্নতি দিয়েছে। তারা হলেন- অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুর রউফ তালুকদার ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন। তাদেরকে পূর্ণ সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (৮ নভেম্বর) এ আদেশ জারি করা হয়েছে। এই দুই অতিরিক্ত সচিব ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর অপর আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।