কার স্বাক্ষরে মনোনয়ন, জানতে চেয়ে রাজনৈতিক দলকে ইসির চিঠি

নির্বাচন ভবনদলের কোন পদধারীর স্বাক্ষরে মনোনয়নপত্র দেওয়া হবে তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সংশ্লিষ্ট পদধারীর নমুনা স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি দেশের নিবন্ধিত সব দলগুলোর কাছে পাঠানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

ইসির উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত এই চিঠিতে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলা হয়েছে, আপনার দলের প্রতীকে কোন আসনে কোন প্রার্থীকে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরপিও’র আর্টিকেল ১৬(২) ও ১৬(৩) অনুযায়ী আপনার দলের কোন পদধারীর (The Chairman or secretary or a person holding same rank of the party) স্বাক্ষর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে এবং এর অনুলিপি কমিশন সচিবালয়ে পাঠানোর অনুরোধ করা হলো।