মানববন্ধনে বক্তরা বলেন, ‘ডেসটিনির জন্য তারা ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হয়নি। ডেসটিনি থেকে অর্থপাচার হয় নাই। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও মনগড়া তথ্যের ভিত্তিতে ডেসটিনির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিনা অপরাধে আমাদের অভিভাবক মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ রফিকুল আমীনকে প্রায় সাত বছর ধরে আটকে রাখা হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, ‘আপনি একজন শিল্পবান্ধব জনদরদী নেতা। আপনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল দুদককে বিভ্রান্ত করে আমাদের ৪৫ লাখ বিনিয়োগকারীর ক্ষতিসাধন করে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।’
মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম কাজীসহ প্রমুখ।