ঢাকায় অনলাইনে মনোনয়নপত্র জমা পড়েছে একটি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে অনলাইনে মনোনয়নপত্র জমা পড়েছে মাত্র একটি। মনোনয়নপত্রটি জমা দিয়েছেন আজমিরা সুলতানা। তিনি ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড ও সাভারের কাউন্দিয়া ইউনিয়ন) নম্বর আসন থেকে প্রার্থী।

বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মনোনয়নপত্র জমা নেওয়া শেষে রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম এ তথ্য জানিয়েছেন।

কে এম আলী আজম বলেন, ‘আমরা অনলাইনে মাত্র একটি মনোনয়নপত্র  জমা পেয়েছি। আমরা রিসিভ করার নোটিশও পাঠিয়ে দিয়েছি। এই প্রার্থীর কোনও দলীয় পরিচয় পাওয়া যায়নি।’