নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, কোনও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট পক্ষপাতের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন (ইসি) তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুক্রবার (৩০ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুনির্দিষ্টভাবে কোনও কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়া, রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির অভিযোগে যদি কেউ মনোনয়নপত্র জমা দিতে না পারেন, তারা ইসি ও আদালতে এব্যাপারে প্রতিকার চাইতে পারেন।’
সূত্র: বাসস