শনিবার (১ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘টঙ্গী ময়দান নিয়ে এ রকম নির্মম লড়াই কেউ কামনা করে না। টঙ্গীর এই নির্মম হতাহতের ঘটনার সঙ্গে যে বা যারাই অথবা যেই দল বা মতের লোকই জড়িত থাকুক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। তাবলিগের কাজ সরাসরি নবীওয়ালা কাজ। প্রিয় নবীজী হযরত মুহাম্মদ (সা.) উম্মতের উপর দাওয়াত ও তাবলিগের যে দায়িত্ব দিয়ে গেছেন তা পালনে এ রকম লাঠালাঠির তো কোনও সুযোগ নেই। এ ধরনের জঘন্য অন্যায় ও অস্বাভাবিক প্রক্রিয়া কখনোই ইসলামের প্রচার ও প্রসারে ভূমিকা রাখবে না।’
ধৈর্য ও সংযমের আহ্বান জানিয়ে মাসঊদ বলেন, ‘দ্বীনের দায়ীদের সবচেয়ে বেশি সহনশীল হতে হয়। ধৈর্য ও সংযমের এখনই সবচেয়ে বড় সময়। পারস্পরিক সংঘাতের মাধ্যমে ইলায়ে কালিমাতুল্লাহর কাজ সম্ভব নয়।’