‘নির্বাচনের ইশতেহার’ শীর্ষক বৈঠকি শুরু





47323962_198578011021488_6127948806949437440_n (1)দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হলো ‘নির্বাচনের ইশতেহার’ শীর্ষক বৈঠকি। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপ কমিটির সদস্য ড. সেলিম মাহমুদ, জাতীয় ঐক্যফ্রন্ট স্টিয়ারিং কমিটি ও ইশতেহার কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন পর্যবেক্ষক কাজী মারুফুল ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিল।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।