ইসিতে ড. কামাল হোসেননির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা। সোমবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় আগারগাঁওয়ে রাজধানীর নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ বৈঠকে অন্যান্য কমিশনার ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন।
ইসিতে ড. কামাল হোসেনঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাদের সিদ্দিকী, আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, মোস্তফা মহসিন মন্টু, জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্টের ১৩ সদস্যদের প্রতিনিধি অংশ নিয়েছেন।