জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনে নির্বাচন স্থগিত থাকবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুনঃতফসিল ঘোষণা করে এ নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব বলেন, ‘আইনে যেটা বলা আছে, তাতে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হবে। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা তার মৃত্যুর সনদপত্রসহ আমাদের কাছে অফিসিয়ালি জানাবেন। জানালে পরে নির্বাচন কমিশনাররা সিদ্ধান্ত দেবেন। পরবর্তীতে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।’
আরও পড়ুন: গাইবান্ধা-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বী মারা গেছেন