প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘প্রধানমন্ত্রী আজ বিকালে ধানমন্ডিতে তার বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় অনুষ্ঠেয় তিনটি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।’
এর আগে, ২০ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় নির্বাচনি জনসভায় যোগ দেন। ১৯ ডিসেম্বর এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরে নির্বাচনি জনসভায় যোগ দেন।
১২ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জ থেকে তার নির্বাচনি প্রচার শুরু করেন।
নির্বাচনি সফরে দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী ২২ ডিসেম্বর সিলেট সফর করেন এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক বিশাল জনসভায় বক্তৃতা করেন।
এছাড়া, ২১ ও ২৪ ডিসেম্বর রাজধানীর গুলশান ও কামরাঙ্গীরচরে দুটি নির্বাচনি জনসভায়ও বক্তৃতা করেন। খবর বাসস।