ভোলার মাঝের চরে টহলএকাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূলীয় ১৮ উপজেলায় ১১টি সংসদীয় আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল দিচ্ছে নৌবাহিনীর ৫ হাজার সদস্য। নৌবাহিনী সূত্রে এই তথ্য জানা গেছে।
নৌবাহিনী জানিয়েছে, ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মনপুরা, সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, টেকনাফ, বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা, বেতাগী, পাথরঘাটা ও মোংলায় টহল জোরদার করা হয়েছে। এসব এলাকায় নৌবাহিনী তাদের টহল কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সঙ্গে সমন্বয় করছে।
কুতুবদিয়া উপজেলায় টহলগত ২৪ ডিসেম্বর উপকূলীয় এলাকায় মাঠে নামে নৌবাহিনী। দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে তারা।