নির্বাচন পর্যবেক্ষণে ইসিতে আ.লীগ-বিএনপি

নির্বাচন কমিশনের আওয়ামী লীগের প্রতিনিধি দলএকাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণে নির্বাচন কমিশনে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দল। রবিবার (৩০ ডিসেম্বর) ভোটগ্রহণে শুরুর পর সকাল সাড়ে ৮টায় দুই দলের প্রতিনিধিরা ইসিতে আসেন।

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর কমিশনে একে একে আসতে থাকেন নির্বাচন কমিশনরা। সকাল সাড়ে ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ভোট দেওয়ার জন্য উত্তরায় রওনা দেন।

শনিবার রাত থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। রবিবার সকাল থেকে কমিশনে ভিড় জমাতে থাকেন সাংবাদিকরা। আর ভোটগ্রহণ শুরুর পরপরই আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দল কমিশনে আসেন। ভোটের ফলাফল প্রকাশ না প্রতিনিধি দলের সদস্যরা পর্যায়ক্রমে কমিশনে ভোটের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধিরা

আওয়ামী লীগের নির্বাচন কমিশন সমন্বয় উপ-পরিষদের টিম লিডার আখতারুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি দল আসেন সকাল সাড়ে ৮টায়। আখতারুজ্জামান বলেন, ‘প্রতিনিধি দলের সদস্যরা নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ না হওয়া পর্যায়ক্রমে থাকবেন।’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্ব আসেন একটি প্রতিনিধি দল। আলাল সাংবাদিকদের জানান, ‘প্রতিনিধিরা দলের পক্ষ থেকে দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য, সকাল ৮টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ৩৯টি নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এই মোট এক হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে দলীয় প্রার্থী রয়েছে এক হাজার ৭৩৩ জন আর স্বতন্ত্র প্রার্থী ১২৮ জন।

আওয়ামী লীগ ও শরিকদের মিলিয়ে নৌকা মার্কায় ২৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ধানের শীষ প্রতীকে বিএনপি ও শরিকদের প্রার্থী রয়েছেন ২৮২ জন। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের। এই দলের ২৯৯টি আসনে প্রার্থী রয়েছে।