তিনি বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে। এরই মধ্যে ব্যানার পোস্টার এবং ফেস্টুনসহ নির্বাচনি প্রচার সামগ্রীর ৯৫ ভাগ অপসারণ করা হয়েছে। বাকি শুধু নির্বাচনি ক্যাম্পগুলো। আমরা দ্রুত সময়ের মধ্যে এগুলো অপসারণ করবো।’
মেয়র বলেন, ‘এর আগে আমরা সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছিলাম। তারাও চেষ্টা করেছেন। এরপরেও যদি কোথাও নির্বাচনি প্রচার সামগ্রী দেখতে পান তাহলে আমাদের কর্মকর্তা কিংবা সরাসরি আমাকে অবহিত করবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো।’