স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ শ্রদ্ধা জানাবেন মন্ত্রিপরিষদ সদস্যরা

নতুন মন্ত্রীসভার সদস্যরাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।
মঙ্গলবার সকাল ১০টায় ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রীরা। এরপর সেখানে থেকে যাবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। বেলা ১১টায় তারা ফুল দেবেন জাতীয় স্মৃতিসৌধে।

07-01-19-Banga Bhaban_Oath-14

এর আগে সোমবার বিকাল সাড়ে ৩টায় চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ শেখ হাসিনাকে শপথ পাঠ করান।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে শেখ হাসিনা ২ লাখ ৪৪ হাজার ৯০৯ ভোট পেয়ে জয়ী হন। এ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পায় ২৮৮টি আসন।