শ্রমিক সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শ্রমিক সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধনশ্রমিক সুমন হত্যার বিচার ও গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন। শুক্রবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, দেশে যে হারে জিনিসপত্র দাম বেড়েছে, সে হারে শ্রমিকদের বেতন বাড়েনি।  শ্রমিকদের যে বেতন দেওয়া হয় তা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর। তাদের এই কষ্টের জীবন থেকে বেরিয়ে আসতে শ্রমিকদের বেতন বাড়ানো জরুরি। আর এই বেতন বাড়ানোর আন্দোলন তাদেরকে ন্যায্য আ‌ন্দোলন। এই আন্দোলন করতে গিয়ে সুমনকে হত্যা করা হয়েছে।

তারা আরও বলেন, শুধু তাই নয়, শ্রমিকদের কেউ ভালো চোখে দেখে না। সব সময় সবাই অপমান অপদস্ত করে থাকে। এসময় তারা জিনিসপত্রে দামের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সমন্বয়ক এম এ ফয়েজ, সভাপতি শবনম হাফিজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সদস্য আব্দুস সাত্তার প্রমুখ।