শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এর পর ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, হুইপ মো. আতিউর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এরপর স্পিকারসহ তারা সবাই সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় গণমাধ্যমের সঙ্গে এক প্রতিক্রিয়ায় স্পিকার বলেন, ‘৩০ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ সরকারের প্রতি আস্থা রেখেছে। গণতন্ত্রের অব্যাহত অগ্রযাত্রায় একাদশ জাতীয় সংসদ অনন্য মাইলফলক হয়ে থাকবে। জনগণের প্রত্যাশাপূরণ ও সার্বিক কল্যাণে কাজ করবে সরকার।’
স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময়। উন্নয়নকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে একাদশ সংসদ কাজ করে যাবে। সুশাসন নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।’
শুক্রবার (১ ফেব্রুয়ারি) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে বঙ্গবন্ধুর প্রতি স্পিকারের শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।