গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকারকে শপথ পড়ান স্পিকারগাইবান্ধা-৩ আসনে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার শপথ গ্রহণ করেছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সংসদ ভবনে তার কার্যালয়ে ইউনুস আলীকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যের নির্বাচনি এলাকার নেতারা ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।