শুক্রবার ( ১ ফেব্রয়ারি) সকালে বিজয়নগরে মজলিস কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ২০ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র মজলিসের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘বর্তমান জনবিচ্ছিন্ন সরকার ছাত্র-জনতার স্বাধীন মত প্রকাশকে ভয় পায়। তাই সভা-সমাবেশের ওপর বাঁধার সৃষ্টি করছে। ইসলামী ছাত্র মজলিসের আজকের শান্তিপূর্ণ র্যালিতে বাঁধা দেওয়া হয়েছে। কিন্ত সভা- সমাবেশে বাঁধা দিয়ে ছাত্র-জনতাকে বেশি দিন দাবিয়ে রাখা যাবে না।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির মহানগরী দক্ষিণের সভাপতি মুহাম্মদ তাইফুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মুহাম্মদ আবদুল গাফফার, সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জলিল খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বায়তুলমাল সম্পাদক এইচ এম হুমায়ুন কবির আজাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এনামুল হক সা’দী, এনায়েত রাব্বী একরাম প্রমুখ।