প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় ইথিওপিয় প্রধানমন্ত্রী বলেন, ‘ইথিওপিয়ার সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’ ড. আহমেদ দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইথিওপিয়ার সম্পর্ক দীর্ঘস্থায়ী ও গভীর। আমি বিশ্বাস যে আগামী বছরগুলোতে আপনার নেতৃত্বে এ সম্পর্ক আরও গভীর হবে।’ খবর বাসস।