গণমাধ্যমের খবরের বরাত দিয়ে মুজিবুল হক বলেন, ‘রিজার্ভ চুরির ঘটনার তিন বছর পর বাংলাদেশ ব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্রে মামলা করেছে। ফিলিপাইনের রিজল ব্যাংক (রিজল কমার্শিয়াল ব্যাংক, আরসিবিসি) দাবি করেছে এই মামলা ভিত্তিহীন ও পলিটিক্যাল স্ট্যান্ট।’
তিনি বলেন, এই ঘটনায় সরকারের পক্ষ থেকে তদন্ত হয়েছিল। এই চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কারও দায় আছে কিনা তা নিয়ে সংসদে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।