বৃহস্পতিবার সংসদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রীর হাতে সংকলনের খণ্ড দু’টি তুলে দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।
মোট ১১ খণ্ডে নবম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরসমূহ প্রকাশ করা হচ্ছে। সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে শেখ হাসিনাই সর্বপ্রথম বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করেন।
এই সংকলনগুলোয় পাঠকরা প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনার সংসদ কার্যক্রমে গভীর প্রজ্ঞা, দেশ গড়ার প্রত্যয় এবং ইচ্ছাশক্তির পরিচয় পাবেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় ও বিভাগসমূহের আওতায় দেশের বিভিন্ন খাতে সম্পাদিত ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে ধারণা পাবে।
সংকলনটির প্রধান সম্পাদক ইহসানুল করিম। এটি গ্রন্থনা ও সম্পাদনা করেছেন নজরুল ইসলাম। আর সহযোগতিায় ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সদ্য সাবেক মহাপরিচালক ইসতাক হোসেন প্রকাশনার কাজ তত্ত্বাবধান করেন।
নবম জাতীয় সংসদ : প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর সংকলনটি প্রকাশ করেছে গৌরব প্রকাশন। খবর বাসস।