নিখোঁজদের তথ্য সহায়তায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের জরুরি ফোন নম্বর

 

 

 

মোবাইল ফোন

চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের ব্যাপারে তথ্য সহায়তা দিতে জরুরি ফোন নম্বর চালু করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার ( ২১ ফেব্রিুয়ারি) রাতে এসব ফোন নম্বর চালু করা হয়েছে।

আগুন লাগার ঘটনায় নিহত ৭০ জনের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ শনাক্ত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে শনাক্তের সব প্রক্রিয়া শেষে এখন পর্যন্ত ৩২টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনও নিখোঁজদের তথ্য জানায় জন্য ঢামেকে ভিড় করে আছেন স্বজনরা। তাদের  সহায়তা দিতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের জরুরি ফোনগুলো হচ্ছে ০১৭২৭২১২১৬৯, ০১৭১১৯৬৬০৬৩, ০১৭১৫২৩৪৬০৬, ০১৫৫৬৩০৯৬০৬।

এসব নম্বরে ফোন করে নিখোঁজদের ব্যাপারে তথ্য দেওয়া যাবে এবং সংশ্লিষ্টদের সঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হবে।