রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এ চেক দেন প্রতিমন্ত্রী।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, চকবাজার অগ্নি-দুর্ঘটনায় দশজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে সাতজন ঢামেকে, দুজন মিডফোর্ডে ও একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার চিকিৎসাধীন অন্য শ্রমিকদের সহায়তার চেক দেওয়া হবে।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া, শ্রম অধিদফতরের মহাপরিচালক শিবনাথ রায়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক অমর চান বণিক এবং বার্ন ইউনিটের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ কান্তি পাল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনের এলাকায় ভবনে ও দোকানপাটে ভয়াবহ আগুন লেগে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চারঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬৭ জন মারা যান। দগ্ধ হয়ে আহত কমপক্ষে অর্ধশত ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।