সেই ফ্লাইটের যাত্রীরা দুবাই যাবে দুপুর সাড়ে ১২টায়

 

চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করা সেই ফ্লাইটটি‘ছিনতাইয়’র কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৭ ফ্লাইটের যাত্রীরা সোমবার  দুপুর সাড়ে ১২টায় দুবাই রওনা দেবে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ১৪০ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইট যাত্রা করবে।

বিমান জানিয়েছে, ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটের দিকে বোয়িং ৭৩৭ বিমান চট্টগ্রামে পাঠানো হয়। সেই বিমানে যাত্রীদের দুবাই নেওয়া হবে।

প্রসঙ্গত, বিজি-১৪৭ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার বিকাল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। পরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে  বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে বিমান বাংলাদের ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করে।  এতে ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।

পরে কমান্ডো অভিযানে সন্দেহভাজন বিমান ‘ছিনতাইকারী’ মাহাদী নিহত হয়। বিমানে থাকা যাত্রীরা অভিযানের আগেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।