চকবাজারের অগ্নিকাণ্ড: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় শোকরাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইসঙ্গে বিদেশে বাংলাদেশ মিশনসমূহেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় শোক

গতকাল রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জাতীয় শোক পালনের এ কথা জানানো হয়।চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় শোক

অগ্নিদুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের জন্য এ রাষ্ট্রীয় শোক পালনা করা হচ্ছে।চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় শোক

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারে অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় শোক

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরুরি বৈঠকে মেয়র সাঈদ খোকন কালো ব্যাজ পরে অংশ নিচ্ছেন।চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় শোক

 

চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় শোক

ছবি: নাসিরুল ইসলাম।