রবিবার (৩ মার্চ) দুপুরে রাজউকের উত্তরা ১৮ নম্বর সেক্টরে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এর ‘এ’ ব্লকে ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের ফ্ল্যাট আইডি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি রাজউক অডিটোরিয়ামে অনুষ্ঠান হয়।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘অদূর ভবিষ্যতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সমৃদ্ধ ও জনবান্ধব প্রতিষ্ঠান হবে। যেখানে কেউ কোনোরকম হয়রানির শিকার হবেন না। কোনোরকম অভিযোগ আমরা পাবো না।’
শ. ম. রেজাউল করিম বলেন, ‘আমরা সেবা সহজীকরণ করছি, যাতে দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে আসা যায়। এ ক্ষেত্রে রাজউকসহ সবাই সহযোগিতা করছে। আমরা আশা করছি, আগামী ১ মে এর মধ্যে সম্পূর্ণ অটোমেশন বা অনলাইন পদ্ধতিতে চলে যাবো। ডিজিটাল পদ্ধতিতে সব সেবা পাওয়া যাবে।’
অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান মো. আবদুর রহমান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।