বুধবার (৬ মার্চ) ঢাকাস্থ নিবন্ধন অধিদফতর প্রাঙ্গণে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতির বার্ষিক ভোজ সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় আনিসুল হক বলেন, ‘প্রশাসনিক ট্রাইব্যুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ৩৫ বছর যাবৎ অস্থায়ী স্থাপনায় আছে। আমার মনে হয়, অনেকদিন অপেক্ষা করা হয়েছে। আর অপেক্ষা নয়। এই ট্রাইব্যুনালের বর্তমান জায়গা নিয়ে কিছু সমস্যা আছে। সে সমস্যার নিরসন করে এবং সবার সঙ্গে আলোচনা করে একটি স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে।’
সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন– প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, প্রশাসনিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি (অব.) একেএম ফজলুর রহমান প্রমুখ।