আমিন-মমিন হাউজিং প্রকল্পের মাটি অপসারণ অব্যাহত থাকবে

প্রতীকী ছবিবাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মোহম্মদপুরের বছিলায় নদী তীরে স্থাপিত আমিন-মমিন হাউজিং প্রকল্পের ২০ হাজার ঘনমিটার মাটি অপসারণ করেছে। বিআইডব্লিউটিএ’র দু’টি এবং বেসরকারি কোম্পানির দু’টি এক্সাভেটর দিয়ে এ মাটি অপসারণ করা হয়েছে। বিআইডব্লিউটিএ জানিয়েছে, মাটি অপসারণ কাজ চলমান থাকবে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতারিত করার পরিকল্পনা নিয়ে নদী তীর উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে। বৃহস্পতিবার (৭ মার্চ) এবং ১২ মার্চ দারুসসালাম ও মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা গার্ডেন সিটি থেকে গাবতলী ব্রিজ পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।