মঙ্গলবার (১২ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে হজে যেতে আগ্রহীরা (২২ হাজার ৭৬৫ ক্রমিক নম্বর থেকে) হজ অফিসের পরিচালক বরাবর ই-মেইলে ( morahajsection@gmail.com) লিখিত আবেদন করতে পারবেন। তবে যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে নিবন্ধনে ইচ্ছুক সকল ব্যক্তিকে ২০ মার্চের মধ্যে পাসপোর্ট দাখিল করতে হবে।