কুয়েতি সশস্ত্র বাহিনী প্রধানের সঙ্গে জেনারেল আজিজের সাক্ষাৎ




জেনারেল আজিজ আহমেদ ও কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল-খাদের (ছবি: আইএসপিআর)কুয়েত সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার (১২ মার্চ) দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল-খাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, একই সঙ্গে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেলারেল আজিজ এদিন আলী আল-সাবাহ মিলিটারি কলেজ, মুবারক আল-আব্দুল্লাহ জয়েন্ট কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং কুয়েতের বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন।