আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাতের সময় ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে পারস্পরিক কুশল বিনিময় করেন। এছাড়াও দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে তিনি শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
ভারতের জিওসি-ইন-সি, ইস্টার্ন কমান্ড-এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (১৮ মার্চ) চার দিনের সফরে বাংলাদেশে এসেছে। দলটি সফরকালে নৌ এবং বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ বাংলাদেশের বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবে। সফর শেষে প্রতিনিধিদলটি আগামী শুক্রবার (২২ মার্চ) নিজ দেশে ফিরে যাবে।