ঘোষণা ছাড়াই গুলি নিয়ে বিমানবন্দরে, আ. লীগ নেতা আটক

বিমানবন্দরঘোষণা ছাড়াই গুলি নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করায় দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনামকে আটক করা হয়েছে। তার সঙ্গে ৩৪ রাউন্ড রাইফেলের ও ১০ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়। রবিবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টার একটি ফ্লাইটে তার কক্সবাজার যাওয়ার কথা ছিল।  

বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিক বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। তিনি জানান, বিমানবন্দরে প্রবেশের সময় মাজহারুল আনামের কাছে গুলি থাকার বিষয়টি তিনি ঘোষণা করেননি। স্ক্যানিংয়ের সময় তার হ্যান্ড ব্যাগে গুলিগুলো ধরা পড়ে। পরে তাকে তার নির্ধারিত ফ্লাইটে কক্সবাজার যেতে দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে এভিয়েশন সিকিউরিটির অফিসে নিয়ে আসা হয় এবং সেখানে থেকে পরে বিমানবন্দর পুলিশ স্টেশনের কাছে তাকে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।