বুধবার (৩ এপ্রিল) দুপুরে পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে এফ আর টাওয়ারে হেলিকপ্টারের ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন বলেন, ‘ফায়ার সার্ভিসের জন্য বিশেষ হেলিকপ্টার কেনা হবে, যা দিয়ে দুর্যোগকবলিত মানুষকে উদ্ধার ও পানি নিক্ষেপ সম্ভব হবে।’
সম্প্রতি হাইকোর্ট এক নির্দেশে জানিয়েছেন, পুলিশ বাহিনীতে ১৩শ’র মতো দুর্নীতিপরায়ণ সদস্য রয়েছে, যা এ বাহিনীর ইমেজ নষ্ট করছে। হাইকোর্টের আদেশের সত্যতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সত্য-মিথ্যা যাচাই করার বিষয় নয়। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’
বাংলা নববর্ষ (১৪ এপ্রিল) উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন পুলিশের আইজি ড. জাবেদ পাটোয়ারী, র্যাবের ডিজি বেনজীর আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রাব্বানী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা।