সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২৪ এপ্রিল




সংসদ অধিবেশনএকাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২৪ এপ্রিল বসবে। ওই দিন বিকাল ৫টায় বৈঠক শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে বুধবার (৩ এপ্রিল) এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন সপ্তাহখানেক চলতে পারে। এই অধিবেশনের পর জুনে শুরু হবে বাজেট অধিবেশন।
সংসদের প্রথম অধিবেশন গত ১১ মার্চ শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী একটি অধিবেশন থেকে অন্য অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।