শনিবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে তারা বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভেতরে ও বাইরে সরকারি বিভিন্ন দফতরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সহকারী ইত্যাদি পদের পদবি, বেতন স্কেল এক ও অভিন্ন হওয়া সত্ত্বেও তৎকালীন সরকার ১৯৯৫, ১৯৯৭ ও ১৯৯৯ সালের প্রজ্ঞাপন দিয়ে শুধু সচিবালয়ের পদগুলো আপগ্রেড করে প্রশাসনিক কর্মকর্তা পরিবর্তনসহ ১০ নং গ্রেডে উন্নীত করে। ফলে সরকারি দফতরগুলোর মধ্যে পদবি ও বেতন বৈষম্যের সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের পদগুলো আপগ্রেড করা হয়েছে।
কিন্তু অন্যান্য দফতরের পদগুলো এখনও আপগ্রেড করা হয়নি। তাই, আইনের অবিলম্বে এই পদবি বৈষম্যে দূর করার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতিকে এম বদিউজ্জামানের নেতৃত্বে মানববন্ধনে সংগঠনের মহাসচিব আবু নাসির খান, মমিনুর রশিদ সিদ্দিকী, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।