মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আফতাবনগরে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, “নিরাপদ সড়ক ও নিরাপদ শহর বিনির্মাণে শিক্ষার্থীরাই পারবে জনসচেতনতা তৈরি করতে। আমরা সবাই যদি বিশ্বাস করি ‘আমিই বাংলাদেশ’, তাহলে সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবো।”
ডিএনসিসির বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আপনারা এগিয়ে আসলে আমাদের হাত আরও শক্তিশালী হবে।’
তিনি শিক্ষার্থীদের এই ফুটওভারব্রিজ ব্যবহার করতে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান।
এ সময় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান, ট্রাস্টি বোর্ডের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ফরাস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।