সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌদি বর্ডার গার্ডের ডিজির সৌজন্য সাক্ষাৎ





সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক ভাইস এডমিরাল আওয়াদ ঈদ আল আরাদি আল বালাওয়িকে স্মারক উপহার দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ছবি: আইএসপিআরবাংলাদেশ সফররত সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক (ডিজি) ভাইস এডমিরাল আওয়াদ ঈদ আল আরাদি আল বালাওয়ি রবিবার (২৮ এপ্রিল) সেনাবাহিনী সদর দফতরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
আইএসপিআর জানায়, সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক পিএসও এএফডি এবং ডিজি কোস্টগার্ডের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি বর্ডার গার্ডের ডিজির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশে আসে। বাংলাদেশ সফরের সময় তারা নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ১ মে নিজ দেশে ফিরে যাবেন।