আজ শুক্রবার (৩ মে) খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, ‘আমাদের যে প্রস্তুতি তাতে একটি প্রাণহানিরও আশঙ্কা নাই। ১৯টি জেলায় ঝুঁকিতে থাকা ২২ থেকে ২৫ লাখ লোককে আজ বিকাল ৫টার মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া সম্ভব হবে। ফণী মোকাবেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৫৬ হাজার কর্মী, নৌবাহিনী, পুলিশ, কোস্টগার্ড, আনসার, ফায়ারসার্ভিস, রেড ক্রিসেন্ট, স্কাউট, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন প্রস্তুত আছে। তারা জনগণকে আশ্রয়কেন্দ্র নেওয়ার কাজ যুক্ত রয়েছে।’
তিনি বলেন, ‘জনগণকে আশ্রয়কেন্দ্র নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে–প্রতিবন্ধী, গর্ভবতী মা ও শিশুদের। প্রতিবন্ধীদের জন্য আশ্রয়কেন্দ্রে আলাদা কক্ষ রাখা হচ্ছে।’
প্রতিমন্ত্রী আরও জানান, ‘ঝড়ের সময় বাতাসের গতিবেগ যদি ২০০ কিলোমিটারের বেশি হয় তাহলে খুলনা অঞ্চলের ১১ হাজার হেক্টর জমির ফসল রক্ষা করা সম্ভব হবে না।’
সভায় জানানো হয়, এই মুহূর্তে ঝড়টি ওড়িশায় আঘাত হেনেছে। ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে এবং ঘণ্টায় ২৭ কিলোমিটার গতিতে ঝড়টি অগ্রসর হচ্ছিলো। এটি অপেক্ষাকৃত দুর্বল হয়ে উত্তরপশ্চিম দিক থেকে খুলনা-সাতক্ষীরা অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। শক্তি কিছুটা কমেছে। বাংলাদেশে যখন আসবে তখন এর গতি ৯০ থেকে ১৪০ কিলোমিটার হতে পারে। অগ্রসর হওয়ার গতি হবে ১৭ কিলোমিটার। ফলে সন্ধ্যায় শুরু হয়ে সারা রাতব্যাপী ঝড়বৃষ্টি চলবে। স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট জলোচ্ছাস হতে পারে।
আরও পড়ুন-
প্রস্তুতি এমন যে একটি প্রাণহানিও ঘটবে না: ত্রাণ প্রতিমন্ত্রী
'ফণী' মোকাবিলায় সচিবালয় ও ১৯ জেলায় সব সরকারি অফিস খোলা
‘ফণী’ আঘাত হানতে পারে মধ্যরাতে
১০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় ‘ফণী’
শুক্রবার সন্ধ্যায় আঘাত হানতে পারে ‘ফণী’
‘ফণী’ মোকাবিলায় সরকারের যত প্রস্তুতি
‘ফণী’র সতর্কতায় সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
ঘূর্ণিঝড় ‘ফণী’: চট্টগ্রাম বন্দরের সব জাহাজ বহির্নোঙরে, তিনটি কন্ট্রোল রুম
বরিশালে ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত ২৫ হাজার স্বেচ্ছাসেবক ও ২৩২টি আশ্রয়কেন্দ্র
ধেয়ে আসছে ‘ফণী’: খুলনায় সব উপজেলায় সতর্কতা, জরুরি কন্ট্রোল রুম
যেখানে ঘূর্ণিঝড় ফণীর প্রতীক্ষায় রয়েছে মানুষ
ঝড়ে বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ না করার অনুরোধ
‘ফণী’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় ডিএনসিসি’র নিয়ন্ত্রণ কক্ষ চালু
ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর