‘ফণী’ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশে ঘূর্ণিঝড় ফণী’র আঘাত হানার সম্ভাবনার বিষয়ে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি তার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুক্রবার (৩ মে) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি পাঠান তার (প্রধানমন্ত্রীর) সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। এরইমধ্যে স্থানীয় প্রশাসনের সহায়তায় উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং স্কুল-কলেজে নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী সরকারের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এবং বেসরকারি সংগঠনগুলোকে সুসমন্বিতভাবে ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় কাজ করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে সারাদেশে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলারও সব প্রস্তুতি সরকারের রয়েছে।

বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেনা, নৌ ও বিমানবাহিনী এবং কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীরও দুর্যোগ মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে। সরকারপ্রধান ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য আঘাতের বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

এতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২ মে) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান উপকূলবর্তী ১৯টি জেলার প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন। সাপ্তাহিক ছুটি বাতিল করে প্রধানমন্ত্রীর কার্যালয় আজ ও আগামীকাল (শুক্র ও শনিবার) খোলা রাখা হয়েছে। উপকূলীয় এলাকার সংশ্লিষ্ট জেলাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।


আরও পড়ুন- 

'ফণী' মোকাবিলায় সচিবালয় ও ১৯ জেলায় সব সরকারি অফিস খোলা

‘ফণী’ আঘাত হানতে পারে মধ্যরাতে

ঘূর্ণিঝড়: কোন সংকেতের কী অর্থ

১০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় ‘ফণী’

শুক্রবার সন্ধ্যায় আঘাত হানতে পারে ‘ফণী’

‘ফণী’ মোকাবিলায় সরকারের যত প্রস্তুতি

‘ফণী’র সতর্কতায় সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় ‘ফণী’: চট্টগ্রাম বন্দরের সব জাহাজ বহির্নোঙরে, তিনটি কন্ট্রোল রুম

বরিশালে ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত ২৫ হাজার স্বেচ্ছাসেবক ও ২৩২টি আশ্রয়কেন্দ্র

ধেয়ে আসছে ‘ফণী’: খুলনায় সব উপজেলায় সতর্কতা, জরুরি কন্ট্রোল রুম

যেখানে ঘূর্ণিঝড় ফণীর প্রতীক্ষায় রয়েছে মানুষ

ঝড়ে বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ না করার অনুরোধ

‘ফণী’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় ডিএনসিসি’র নিয়ন্ত্রণ কক্ষ চালু

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর