বেসরকারি খাতে রেল লিজ দেওয়ার বিপক্ষে সংসদীয় কমিটি

 

সংসদীয় কমিটির বৈঠকবেসরকারি ব্যবস্থাপনায় রেল লিজ দেওয়ার বিরোধিতা করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এজন্য কমিটি বেসরকারি খাতে দেওয়া রেলের লিজের মেয়াদ নতুন করে না বাড়িয়ে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সুপারিশ করেছে।  রবিবার (৫ মে)  সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটি সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, বেগম নাদিরা ইয়াসমিন জলি অংশ নেন।

কমিটি রেলের জায়গা অবৈধ দখলমুক্ত করে সেখানে সরকারি উদ্যেগে সরকারের রাজস্ব বাড়ানোর জন্য স্থাপনা নির্মাণের সুপারিশ করে।

বৈঠকে রেল স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা করা হয়। এছাড়া রেলপথ যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করতে রেলের জনবল বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।