মঙ্গলবার (৭ মে) সকাল ৮টায় রাজধানীর রমনায় আইইবি সদর দফতর এবং ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা এমন অভিযোগ করেন।
এর আগে নানা আয়োজনে আইইবি‘র ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিবছরের মতো নানা আয়োজন আর উৎসবের মাধ্যমে সারাদেশের প্রকৌশলীরা এই দিনটিকে উদযাপন করছেন। দিবসটিকে আইইবি ‘ইঞ্জিনিয়ার্স ডে’ হিসেবে পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে আইইবি সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। এরপর জাতীয় ও আইইবি’র পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা ও বেলুন উঠিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন শেষে আইইবি প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মৎস্য ভবন মোড় প্রদক্ষিণ করে আবার আইইবি প্রাঙ্গণে আসে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বর্তমানে আমাদের প্রকৌশলীরাই দেশের সব বড় বড় উন্নয়ন প্রকল্প দক্ষভাবে পরিচালনা করছেন। অথচ অনেক সময় দেখা যাচ্ছে আমলারা প্রকৌশলীদের জায়গা দখল করে আছেন। প্রকৌশলবিদ্যা না থাকা সত্ত্বেও বিভিন্ন প্রকল্প আমলারা পরিচালনা করছেন। যার ফলে অনেক সময় সেসব প্রকল্প থেকে ভালো ফলাফল পাওয়া যায় না। দেশের অর্থ নষ্ট হয়। তাই প্রকৌশল কাজ প্রকৌশলীদের দিয়েই পরিচালনা করানোর দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, প্রকৌশলী এস এম মনজরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী ওয়ালী উল্লা সিকদার, সম্মানী সম্পাদক প্রকৌশলী শাহাদৎ হোসেন শীবলু প্রমুখ।