প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। মাহমুদ আব্বাস বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের প্রেসিডেন্টকে রমজানের শুভেচ্ছা জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন। খবর বাসস।