আলেম ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রথম ইফতার করলেন রাষ্ট্রপতি

বঙ্গভবনের ইফতারে রাষ্ট্রপতি, ছবি: বাসসরাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথম রোজর ইফতার করেছেন আলেম-ওলেমা, আহত মুক্তিযোদ্ধা, এতিম ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে। মঙ্গলবার (৭ মে) বঙ্গভবনে আলেম-ওলেমা, আহত মুক্তিযোদ্ধা, এতিম ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ইফতার পার্টির আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি ইফতারের আগে বঙ্গভবনের দরবার হলে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরআগে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদ প্রমুখ। খবর বাসস।