অতিরিক্ত ফ্লাইট ছাড়াও নির্ধারিত সূচি অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে চারটি, যশোরে দু’টি, কক্সবাজারে দু’টি, সৈয়দপুরে দু’টি, সিলেটে তিনটি, রাজশাহীতে একটি এবং সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বরিশালে। বর্তমানে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, চেন্নাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট এন্ড পিআর) কামরুল ইসলাম বলেন, ‘ঈদ মানেই আনন্দ। আনন্দ উৎসবে শামিল হতে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উদযানকে আরও বেশি প্রাণবন্ত করতে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম রুটে অধিক সংখ্যক অতিরিক্ত ফ্লাইট যুক্ত করেছে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ এবং ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।’